বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের পাশে জরুরি সহায়তা নিয়ে কাজ করে যাচ্ছে Volunteer for Bangladesh – বান্দরবান জেলার স্বেচ্ছাসেবীরা। চলমান দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও দুর্গম এলাকার পরিবারগুলোর কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বন্যার কারণে অনেক পরিবার এখনো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পথ পেরিয়ে স্বেচ্ছাসেবীরা টমব্রু পাড়া এলাকার মানুষের কাছে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন। ত্রাণ বিতরণের পাশাপাশি তারা ভূমিধসের ঝুঁকি সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করছেন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত করছেন।
দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে Volunteer for Bangladesh-এর স্বেচ্ছাসেবীরা নিয়মিতভাবে জরুরি মানবিক সহায়তা ও স্থানীয় দুর্যোগ মোকাবিলা কার্যক্রমে সহযোগিতা করে যাচ্ছে। মানুষের প্রয়োজন যতদিন থাকবে, ততদিন এই সহায়তার হাত অব্যাহত থাকবে।