ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম | সাতক্ষীরা

দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু প্রতিরোধে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), সাতক্ষীরা জেলা। ৯ আগস্ট ২০২৬ তারিখে সাতক্ষীরা সদর উপজেলার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক, মুনজিতপুর, সুলতানপুর ও ইটাগাছা এলাকায় ১৬ জন স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে এই কার্যক্রম পরিচালিত হয়। এর মাধ্যমে প্রায় ২০০ জন মানুষের কাছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

কার্যক্রম চলাকালে ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধের উপায়, বৃষ্টির পর জমে থাকা পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ পরিবার ও কমিউনিটিতে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সবাইকে উৎসাহিত করা হয়। সরাসরি প্রচারণা ও আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা ডেঙ্গুর ঝুঁকি ও প্রতিরোধের বিভিন্ন উপায় সম্পর্কে জানতে পারেন। সচেতনতার বার্তা পরিবার ও কমিউনিটিতে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আরও প্রায় ৪০০ জন পরোক্ষভাবে উপকৃত হয়েছেন।

ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের অংশগ্রহণ, সচেতনতা এবং ফিডব্যাকের মাধ্যমে কার্যক্রমটির প্রভাব পরিমাপ করা হয়েছে। আপনার একটুখানি সচেতনতাই হতে পারে একটি জীবন বাঁচানোর কারণ। আসুন, সচেতন হই এবং সম্মিলিতভাবে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর কমিউনিটি গড়ে তুলি। এই কার্যক্রমটি সুস্বাস্থ্য ও কল্যাণ বিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৩ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved