জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গুর ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD), সুনামগঞ্জ জেলা, জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচিতে চারজন স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের ডেঙ্গু জ্বরের লক্ষণ, প্রতিরোধের উপায় এবং এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস করার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং আশপাশে জমে থাকা পানি অপসারণের গুরুত্ব তুলে ধরা হয়।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি এবং ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতার চর্চা উৎসাহিত করার চেষ্টা করা হয়।
একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে জনস্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় ভলান্টিয়ার ফর বাংলাদেশের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।