ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গত ১৪ মার্চ ২০২৬ তারিখে চুয়াডাঙ্গায় একটি পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

এই কার্যক্রমের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা পৌরসভা এবং Volunteer for Bangladesh – Chuadanga District। উক্ত কার্যক্রমে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় নাগরিকরা অংশগ্রহণ করেন।

কার্যক্রমের অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং একই সাথে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়। অংশগ্রহণকারীরা মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানির উৎস ধ্বংস এবং আশপাশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।

ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত এবং সামাজিক পর্যায়ে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

পরিশেষে, এই কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে Volunteer for Bangladesh – Chuadanga District-এর স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানানো হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved