ভলান্টিয়ার ফর বাংলাদেশ পিরোজপুর সদর উপজেলার উদ্যোগে গত ২৩ আগস্ট ২০২৬ পিরোজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় "ডে অফ জয়"।সকল শিশুর সমান অংশগ্রহণ, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতিভা, সৃজনশীলতা ও আত্মপ্রকাশের সুযোগ তৈরি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। এই লক্ষ্যকে সামনে রেখে আয়োজনে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
প্রতিটি আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সৃজনশীলতা ফুটে ওঠে। আয়োজনের শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় উপহার ও পুরস্কার।আমরা বিশ্বাস করি আনন্দ ভাগ করে নিলে তা আরও বেড়ে যায়, আর ভালোবাসা ছড়িয়ে দিলে পৃথিবী হয়ে ওঠে আরও সুন্দর ও মানবিক।