চট্টগ্রাম জেলার স্বেচ্ছাসেবীরা বাঁশখালী উপজেলার বাণীগ্রাম মেইন রোড থেকে প্রায় ৪ কিলোমিটার দুর্গম পথ অতিক্রম করে পৌঁছে যান একরাম আলী চৌধুরী ঘাটা এলাকায়। প্রতিকূল আবহাওয়া, কাদাময় পথ এবং রাতের প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে তারা ৫০টি পানিবন্দী পরিবারের হাতে পৌঁছে দেন জরুরি খাদ্যসামগ্রী।
প্রতিটি পদক্ষেপ ছিল মানবতার জন্য, প্রতিটি সহায়তা ছিল আশার বার্তা। দুর্যোগের এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই চট্টগ্রাম জেলার স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কারণ মানবতার সেবায় কোনো দূরত্বই বাধা নয়।