১১ থেকে ১৩ সেপ্টেম্বর ভলান্টিয়ার ফর বাংলাদেশ, চাঁদপুর সদর উপজেলা-এর উদ্যোগে তিন দিনব্যাপী ‘Basic Cycling Workshop’ অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের সাইক্লিংয়ের উপকারিতা, নিরাপদে সাইকেল চালানোর মৌলিক বিষয় এবং পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা হিসেবে সাইক্লিংয়ের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি হাতে-কলমে সাইকেল চালানোর প্রাথমিক কৌশল শেখানো ও অনুশীলনের সুযোগ করে দেওয়া হয়, যা অংশগ্রহণকারীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সহায়তা করে।
এই আয়োজনের মাধ্যমে তরুণদের স্বাস্থ্যকর, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জীবনধারায় উৎসাহিত করার পাশাপাশি নতুন দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, চাঁদপুর সদর উপজেলা।