চাঁদপুর সদর উপজেলায় সফলভাবে অনুষ্ঠিত হলো Grow Green – Phase 11 বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২৬ জুলাই ২০২৬ (রবিবার) Volunteers for Bangladesh  – Chandpur Sadar Upazila-এর উদ্যোগে Grow Green Phase 11 কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মধ্য তরপুচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ এবং শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং VBD-এর স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ আয়োজনের মাধ্যমে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার বার্তা তুলে ধরা হয়। 

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved