চাঁদপুর জেলার ফরিদগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হলো বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যবিষয়ক আলোচনা সভা

কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাহবুবা আক্তার (এমবিবিএস, বিসিএস-স্বাস্থ্য, এফসিপিএস-গাইনী অ্যান্ড অবস), যিনি শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, স্যানিটারি হাইজিন এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সহজ ও তথ্যভিত্তিক আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এই আয়োজনের মাধ্যমে কিশোরীদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বেড়ে ওঠার গুরুত্ব তুলে ধরা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে আয়োজিত এই উদ্যোগ স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও সচেতন সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

উল্লেখ্য, কর্মসূচিটি আয়োজন করে Volunteer for Bangladesh – চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা, সহযোগিতায় ছিল Health Care Diagnostic & Consultation Center

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved