ব্রাহ্মণবাড়িয়া সদরে ‘Guiding the Future Leaders and Illuminating Young Minds’ কর্মসূচিতে শিক্ষার্থীদের নেতৃত্ব ও ক্যারিয়ার উন্নয়নে দিকনির্দেশনা

ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা-এর উদ্যোগে “Guiding the Future Leaders and Illuminating Young Minds” কর্মসূচি সম্প্রতি গৌতমপাড়া ঘাটুরা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার ও নেতৃত্ববিষয়ক দিকনির্দেশনামূলক সেশন এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলী এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশে উৎসাহিত করা হয়।

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved