৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, হাইমচর উপজেলা, চাঁদপুর-এর উদ্যোগে ২২ নং মধ্য আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘Thank You Teacher – World Teacher's Day Celebration’ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের জীবনে শিক্ষকদের অবদান এবং একজন আদর্শ শিক্ষক কীভাবে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, সে বিষয়টি তুলে ধরা হয়। অনুষ্ঠানের মাধ্যমে সমাজ গঠনে শিক্ষকদের নিরলস অবদানের প্রতি সম্মান জানানো হয় এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষকদের সম্মান জানানোর পাশাপাশি তরুণদের মাঝে শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা, মূল্যবোধ ও মানবিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়।