বিজয়ের রং-তুলিতে বাংলাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে পাবনা জেলায় শিশুদের জন্য আয়োজন করা হয় “বিজয়ের রং তুলিতে বাংলাদেশ” শীর্ষক একটি প্রাণবন্ত অনুষ্ঠান। প্রায় পঞ্চাশের বেশি শিক্ষার্থী, শিক্ষক এবং স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে চাইল্ড হ্যাভেন স্কুল প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা এবং আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে শিশুরা স্মরণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের মাহাত্ম্য।

এই আয়োজনের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি তাদের মনে দেশপ্রেম ও ইতিহাসের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলাই ছিল মূল লক্ষ্য।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved