বগুড়ায় VBD-এর উদ্যোগে বিশেষ বিতর্ক প্রতিযোগিতা ও সচেতনতামূলক অধিবেশন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তাভাবনা, বিশ্লেষণী দক্ষতা, আত্মবিশ্বাস ও সমসাময়িক বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), বগুড়া সিটি কর্পোরেশন-এর উদ্যোগে “বিশেষ বিতর্ক প্রতিযোগিতা ও সচেতনতামূলক অধিবেশন” অনুষ্ঠিত হয়েছে।
 

গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোকুল তামিরুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিতর্কের বিষয় ছিল “কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মানুষের কর্মসংস্থানের জন্য হুমকিস্বরূপ”। সমসাময়িক এই বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা নিজেদের যুক্তি, বিশ্লেষণ ও মতামত উপস্থাপনের সুযোগ পায়। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং কর্মসংস্থানের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে প্রাণবন্ত আলোচনায় অংশ নেয়। পাশাপাশি আয়োজনটির মাধ্যমে তাদের যুক্তি উপস্থাপন, দলগতভাবে কাজ করা এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মতামত প্রকাশের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হয়।
 

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট এবং ‘ইস্কুল’ ম্যাগাজিন প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং ভিবিডি-এর স্বেচ্ছাসেবকরা। 

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved