শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং শিক্ষা ও সমাজ গঠনে তাঁদের অসামান্য অবদানকে সম্মান জানাতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), বগুড়া সিটি কর্পোরেশন-এর উদ্যোগে গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বগুড়া জেলার বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভিবিডি-এর স্বেচ্ছাসেবকরা উপস্থিত হয়ে শ্রদ্ধেয় শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানান। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষকদের অবদানকে সম্মান জানানোর পাশাপাশি তরুণদের মধ্যে শিক্ষক ও শিক্ষার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
এ আয়োজন শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সুসম্পর্ক জোরদার করার ক্ষেত্রেও ভূমিকা রাখে। ভিবিডি বগুড়া সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা ও সক্রিয় অংশগ্রহণে কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়। শিক্ষকরা শুধু জ্ঞানের আলো ছড়িয়ে দেন না, তাঁরা মানুষ গড়েন, মূল্যবোধের বিকাশ ঘটান এবং আগামীর পথচলায় দিকনির্দেশনা প্রদান করেন। তাঁদের এই অবদান চিরস্মরণীয়।