ডিজিটাল যুগে প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গত ৯ সেপ্টেম্বর ২০২৬ ভলান্টিয়ার ফর বাংলাদেশ, নেত্রকোণা জেলা বোর্ড ও বারহাট্টা উপজেলা বোর্ডের উদ্যোগে বারহাট্টা সরকারি কলেজে ‘ডিজিটাল ডিভাইস সতর্কতা ও নাগরিক দায়িত্ব-কর্তব্য’ শীর্ষক সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ড. পাপিয়া সুলতানা।
সেশনে প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় ডিজিটাল ডিভাইসের নিরাপদ ব্যবহার, অনলাইন নিরাপত্তা, তথ্যের সঠিক ব্যবহার এবং নাগরিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়। প্রযুক্তি ব্যবহারে সচেতনতা ও দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিরাপদ ডিজিটাল অভ্যাস গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সচেতন করার পাশাপাশি নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালনে উৎসাহিত করবে।