মানবতার টানে দূর বান্দরবানে ছুটে যান Volunteer for Bangladesh-লক্ষ্মীপুর জেলার স্বেচ্ছাসেবীরা। Volunteer for Bangladesh-বান্দরবান জেলার স্বেচ্ছাসেবীদের আন্তরিক সহযোগিতায় তারা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তুলে দেন চাল, মসুর ডাল, পেঁয়াজ, আলু, তেল, চিড়া—এমন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী; সঙ্গে ছিল স্যানিটেশন সামগ্রী ও স্যানিটারি ন্যাপকিন।
দূরত্বের বাধা পেরিয়ে, এই কঠিন সময়ে মানুষের পাশে থাকাই যেন এই তরুণদের অঙ্গীকার।