বাল্যবিবাহ প্রতিরোধে মা সমাবেশ

Volunteer for Bangladesh (VBD) এর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা টিমের উদ্যোগে স্থানীয় মায়েদের নিয়ে "বাল্যবিবাহ প্রতিরোধে মা সমাবেশ" শীর্ষক একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।
সেশনে ৩ জন VBD স্বেচ্ছাসেবক ও প্রায় ১০ জন স্থানীয় মা অংশগ্রহণ করেন। এতে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, আইনগত বিষয়, শিশুদের সুরক্ষা এবং পরিবার ও সমাজে বাল্যবিবাহ প্রতিরোধে মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
Volunteer for Bangladesh (VBD) বিশ্বাস করে, সচেতন মায়েদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি নিরাপদ, শিক্ষাবান্ধব ও বাল্যবিবাহমুক্ত সমাজ।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved