বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সামাজিক কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ভিবিডি তারাগঞ্জ উপজেলা-এর উদ্যোগে এস কে মডেল স্কুল, তারাগঞ্জে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ক্যাম্পেইনে শিক্ষার্থীদের সঙ্গে বাল্যবিবাহের ক্ষতিকর দিক, এর সামাজিক ও ব্যক্তিগত প্রভাব, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় এবং সচেতন নাগরিক হিসেবে তরুণদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর বিভিন্ন কার্যক্রম এবং নতুন সদস্য হিসেবে যুক্ত হওয়ার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়।
সচেতনতা থেকেই পরিবর্তনের শুরু। আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক ও পরিবর্তনের নেতৃত্ব দেবে। আসুন, বাল্যবিবাহের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়াই এবং শিক্ষার মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলি।