‘আমার শহর, আমার দায়িত্ব’ কর্মসূচিতে নেত্রকোণায় পরিচ্ছন্নতা অভিযান

২৩ আগস্ট ২০২৬ ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD), নেত্রকোণা জেলার উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দায়িত্ব’ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা শহরের মুক্তারপাড়া পুকুরপাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় স্বেচ্ছাসেবীরা পুকুরপাড়ের আশপাশে রোপণ করা গাছপালার চারপাশে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য পরিষ্কার করেন।

পরিবেশের সৌন্দর্য রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। স্বেচ্ছাসেবীদের সম্মিলিত অংশগ্রহণে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব এবং নিজের শহরকে সুন্দর রাখার ক্ষেত্রে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের বার্তা তুলে ধরা হয়।

ভলান্টিয়ারদের বিশ্বাস, একটি পরিচ্ছন্ন শহর গড়ে তোলা শুধু কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের দায়িত্ব নয়, বরং এটি প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। নিজের আশপাশ পরিষ্কার রাখা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার মাধ্যমেই গড়ে তোলা সম্ভব একটি সুন্দর, স্বাস্থ্যকর ও টেকসই নগর পরিবেশ।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved