“প্রকৃতির সৌন্দর্যেই লুকিয়ে আছে নির্মলতার ছোঁয়া।” এই ভাবনাকে সামনে রেখে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), মেহেরপুর জেলা শাখা ৩০ আগস্ট ২০২৬ তারিখে মেহেরপুর সদর উপজেলার ১ নং ওয়ার্ডের নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “আমার চোখে সুন্দর পৃথিবী” শীর্ষক একটি সৃজনশীল কার্যক্রম আয়োজন করে। শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশের সৌন্দর্য তুলে ধরা এবং তাদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। কার্যক্রমে ৫০ জন শিশু অংশগ্রহণ করে এবং ৭ জন স্বেচ্ছাসেবক কার্যক্রমটি বাস্তবায়নে যুক্ত ছিলেন।
রং ও তুলির মাধ্যমে শিশুরা তাদের কল্পনার সুন্দর পৃথিবী, সবুজ প্রকৃতি এবং নির্মল পরিবেশের চিত্র তুলে ধরে। পুরো আয়োজনজুড়ে শিশুদের উৎসাহ, সৃজনশীলতা এবং সক্রিয় অংশগ্রহণ কার্যক্রমটিকে প্রাণবন্ত করে তোলে। চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং তারা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করেছে।
শিশুদের এমন সৃজনশীল উদ্যোগ তাদের মধ্যে পরিবেশবান্ধব চিন্তাভাবনা ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে। “আমার চোখে সুন্দর পৃথিবী” কার্যক্রমের মাধ্যমে VBD মেহেরপুর শিশুদের সৃজনশীলতার বিকাশের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীলতা তৈরিতে একটি ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে। আজকের শিশুরাই আগামী দিনের একটি সবুজ, পরিচ্ছন্ন ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।